টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Aug 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

মর্গ্যান স্কুল অ্যান্ড কলেজে দুই দিনব্যাপী বইমেলার উদ্বোধন

নারায়ণগঞ্জ নগরীর ঐতিহ্যবাহী মর্গ্যান গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে দুই দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকালে মেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট সামসুন নুর বাঁধন।
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত রেবেকা,পরিচালনা পরিষদের সদস্য জাহাঙ্গীর বেপারী  রাকিবুল রকি, আমিনূল ইসলাম মিঠু, সম্রাট হোসেন আকাশ ও শিক্ষকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডভোকেট সামসুন নুর বাঁধন বলেন, ‘বই আমাদের নিত্যসঙ্গী। বই পড়ে কেউ কখনো দেউলিয়া হয় না। বর্তমান সময়ে তরুণ প্রজন্ম মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে। তাদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্ব দিতে হবে।’তিনি শিক্ষার্থীসহ সবাইকে অন্তত একটি করে বই কেনার আহ্বান জানান।
এবারের বইমেলায় ঢাকার সাতটি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো সময় প্রকাশনী, কাকলী প্রকাশনী, অনুপম প্রকাশনী, ইকরিমিকরী প্রকাশনী, জাগৃতি প্রকাশনী, অ্যাডর্ন পাবলিকেশন ও অনন্যা প্রকাশনী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহরের গুরুত্বপূর্ণ সকল সড়ক হকারদের কাছে জিম্মি - এড. টিপু

1

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে সাব মার্সিবল পাম্পের শুভ উদ্বোধন

2

সদর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নলখালী খালের ২.৫ শতাংশ জায়গা

3

ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্নের লক্ষ্যে কাজ করছে সদর

4

যানজট ও হকার সমস্যা নিরসনে ১৩ এপ্রিল থেকে শহরে হকার উচ্ছেদ অ

5

তারেক রহমান এর নির্দেশ এ জুলাই গণঅভ্যুত্থানে নেতাকর্মীদের নি

6

ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির

7

অনলাইন সংবাদমাধ্যম নিউজ আলো’র উদ্বোধন

8

এড. বিমলের মৃত্যুতে আইনজীবী সমিতির শোক সভা অনুষ্ঠিত

9

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের বি

10

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

11

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের

12

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

13

দেশের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করার চেষ্টা মেনে নেওয়া হবে না-

14

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা চ

15

বদলি হজ্ব পালনে সৌদি আরবে যাচ্ছেন বায়তুল আকসা জামে মসজিদের ম

16

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক

17

বলদেব জিউর বিগ্রহ মন্দিরের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা অন

18

জুলাই স্মৃতিস্তম্ভে আমরা জুলাই যুদ্ধা জেলার উদ্যোগে শ্রদ্ধাঞ

19

মিশন পাড়ার ময়লা নিষ্কাশনে হিরনের এক লক্ষ টাকা দাবি,প্রশাসক

20