টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Mar 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে দিনব্যাপী এ কার্যক্রম পুলিশ লাইনসে অনুষ্ঠিত হয়।


সকাল ৮টায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং জেলার বিভিন্ন ইউনিটের সকল পদমর্যাদার পুলিশ সদস্য প্যারেডে অংশগ্রহণ করেন।
পরে সকাল ১০টায় পুলিশ লাইনস ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ইউনিটের ইনচার্জরা তাদের সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. বজলুর রহমান, শ্রেষ্ঠ এএসআই হিসেবে ফতুল্লা থানার এএসআই আবুল কালাম আজাদকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, ক্লুলেস মামলা শনাক্তকরণ এবং বিশেষ অভিযানে সফলতার জন্য একাধিক পুলিশ সদস্য ও টিমকে পুরস্কৃত করা হয়।
বিশেষ করে ভুয়া পুলিশ পরিচয়দানকারীকে আটক, বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ আসামি গ্রেফতার এবং হারানো ৭৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট সদস্যদের স্বীকৃতি দেওয়া হয়।
দুপুর ১২টায় অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বিভিন্ন মামলার অগ্রগতি তুলে ধরেন।
সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী উপস্থিত ছিলেন। এছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা এতে অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলে যাওয়া ক্যাম্পাস

1

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

2

ডিসি জাহিদের দেওয়া হুইলচেয়ারে বদলে গেল প্রতিবন্ধী শওকতের জীব

3

আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত

4

অনৈতিকতামুক্ত সমাজ গড়তে আদর্শনগরে আল-ফাতাহ পরিষদের বিশাল সমা

5

পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ পেলেন তারেক আল মে

6

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

7

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

8

কাশীপুরে নির্বাচনী আমেজ: ৭ নং ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী

9

শহীদ জিয়ার রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে বাপ্পী চিশতীর শ্রদ্

10

দূষণে বাবুরাইল-কাশীপুর লেক: প্রশাসকের দ্বারস্থ সাংবাদিক রাশ

11

নারায়ণগঞ্জে খেয়াঘাটের ইজারা নিয়ে মারামারি, আহত ৫

12

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

13

সিদ্ধিরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় বিএনপির দুপক্ষ

14

হরিপরপাড়া উচ্চ বিদ্যালয়ে ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পু

15

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

16

ঈদের চাঁদ দেখা নিয়ে জরুরি বার্তা সৌদি আরবের

17

রূপগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

18

ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্নের লক্ষ্যে কাজ করছে সদর

19

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় সর্বমহলেই প্রশংসিত পুল

20