টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রঙ্গনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত  বৈশাখী মেলার উদ্বোধন শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের জন্য এই দিনটি বিশেষভাবে স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ । বাঙালি জাতি হিসেবে আমাদের ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ। আমরা সকল ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশা নির্বিশেষে একত্রিত হয়ে এ উৎসব উদযাপন করেছি।
বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা নতুন বছরের যাত্রা শুরু করেছি। শোভাযাত্রায় গ্রামীণ ও দেশীয় ঐতিহ্যের বহুমাত্রিক উপস্থাপন ছিল বৈশাখী শোভাযাত্রায় । সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করা হয় জাতীয় সংগীতের মাধ্যমে।জেলা প্রশাসন কার্যালয়ের সামনের বৈশাখী  মেলায় দেশীয় সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করা হয়েছে, পাশাপাশি পান্তা-ভাত, রকমারি  দেশীয় ভর্তা ও মাছের আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসক মো: রায়হান কবির আরও বলেন, নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ যারা অংশগ্রহণ করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার সম্মিলিত উপস্থিতিতেই  বৈশাখী আয়োজন টি সফল হয়েছে।
তিনি বলেন, জাতি হিসেবে যে আমরা ঐক্যবদ্ধ সেটি প্রদর্শন করা এবং নারায়ণগঞ্জে আমাদের সবার সহঅবস্থান রয়েছে এই বিষয়টি তুলে ধরা। আমরা চাই, শুধু বছরের প্রথম দিনই নয়, বরং বছরের বাকি সময়গুলোতেও যেন আমরা এভাবেই সম্মিলিতভাবে থাকতে পারি।
জেলা প্রশাসক রায়হান কবির বলেন, "নারায়ণগঞ্জকে অর্থনীতি ও উন্নয়নের অগ্রকাতারে রাখতে চাই। সেই অর্থে আজকের এই সহঅবস্থান বজায় রাখতে হবে। আমরা প্রত্যাশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নারায়ণগঞ্জ যেমন এগিয়ে যাবে, তেমনি বাংলাদেশও উন্নত দেশের কাতারে পৌঁছে যাবে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলীরটেক ইউনিয়নে মিলাদ মাহফিলে কোনপ্রকার বিশৃঙ্খলা ঘটেনি-এড.ট

1

সুজন’-এর দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি মনিরুজ্জামান সাধারণ সম্

2

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ-বিকেএমইএ- চেম্বার অফ কমার্স ন

3

হেফাজতে ইসলামে এমন মানুষ থাকবে যারা এটার হেফাজত করতে পারবে -

4

গোগনগরবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন নুর হোসেন সওদাগর

5

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

৫৩ রাউন্ড গুলি সহ বাবা ছেলে গ্রেপ্তার

8

ফতুল্লায় জামান মল্লিকের মাদকের রমরমা কারবার: অতিষ্ঠ এলাকাবাস

9

কাব্যছন্দ'র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

10

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

11

একতা, উন্নয়ন ও মানবতার স্লোগানে আত্মপ্রকাশ করলো কাশীপুর ফাউন

12

ছেংগারচর পৌর নির্বাচনে মেয়র প্রার্থী সারোয়ারুল আবেদীন খোকনের

13

না.গঞ্জ সদর উপজেলায় ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এর প্রস্তুতিমূলক

14

সিদ্ধিরগঞ্জে হেরোইন, ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা সহ ১ মাদক কারব

15

মশা প্রজননস্থল ও বিস্তারের জায়গাগুলো চিহ্নিত করে ধ্বংসের উদ্

16

সিদ্ধিরগঞ্জে ভুয়া ব্র্যান্ডের ভোজ্য তেল মোড়কজাত মোবাইল কোর্ট

17

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

18

আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত

19

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

20