টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানী বন্ধে মানববন্ধন

ব্যবসায়ী ও সমাজসেবক সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, হয়রানী ও অবিচার বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে পরিবার ও রুপগঞ্জ বাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। 
বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সেলিম প্রধান পরিকল্পিত ষড়যন্ত্র ও উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক মামলার শিকার। অতীতে কোনো সুস্পষ্ট অপরাধ ও প্রমাণ ছাড়াই তাকে দীর্ঘ চার বছরের বেশি সময় কারাভোগ করতে হয়েছে। বর্তমানে তার জামিন প্রক্রিয়া বাঁধাগ্রস্ত করতে একের পর এক নতুন মামলা দেওয়া হচ্ছে। প্রবাসে বেড়ে ওঠা সেলিম প্রধান দেশে ফিরে ব্যবসা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন। তিনি তরুণদের মাদক সহ বিভিন্ন অপকর্ম থেকে দূরে রাখতে কর্মসংস্থান সৃষ্টি এবং সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে ইতিবাচক ভূমিকা পালন করে আসছেন।
বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। কখনো তাকে এক রাজনৈতিক দলের ঘনিষ্ঠ, আবার কখনো অন্য দলের সঙ্গে সংশ্লিষ্ট দেখিয়ে হয়রানি করা হচ্ছে। এসময় প্রশ্ন তোলা হয়, অতীতে নির্যাতনের শিকার একজন ব্যক্তিকে কেন বারবার নতুন করে ভিত্তিহীন মামলায় জড়ানো হচ্ছে এবং কেন সুস্পষ্ট প্রমাণ ছাড়াই ধারাবাহিকভাবে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।এসময় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বক্তারা বলেন, বিষয়টি মানবিক ও ন্যায়বিচারের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। এতে একজন ভুক্তভোগী নাগরিক ন্যায়বিচার পাবেন এবং আইনের শাসনের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।মানববন্ধন থেকে কয়েকটি দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে - সেলিম প্রধানের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার, অভিযোগসমূহের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানি বন্ধ, সামাজিক ও ব্যবসায়িক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিউম্যান রাইটস মনিটরিং কাউন্সিল এর মহাসচিব তালুকদার মনিরুজ্জামান মনির, জাপান বাংলাদেশ আড়ৎ ব্যবসায়ী সমিতির সভাপতি আখতারুজ্জামান, ব্যবসায়ী সালমা আখতার, সেলিম প্রধানের চাচাতো ভাই জামান উদ্দিন, কবির শেখ, আরিফুল ইসলাম, ইসমাইল, শরিফুল ইসলাম সহ প্রায় অর্ধশতাধিক রূপগঞ্জবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

1

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীরের পক্ষ থেকে গোগনগরবাসীকে ঈদে

2

মশা প্রজননস্থল ও বিস্তারের জায়গাগুলো চিহ্নিত করে ধ্বংসের উদ্

3

পহেলা বৈশাখ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতির বন্ধন

4

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

5

অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা পানি ডেঙ্গুর প্রধান কারণ:এস এম

6

প্রশিক্ষিত নারীদের নিয়ে মিথিলা'স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনু

7

না.গঞ্জ সদর উপজেলায় ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এর প্রস্তুতিমূলক

8

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

9

আক্তারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ কর্তৃক শতাধিক গরিব

12

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

13

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

14

স্বর্ণের দাম আরও কমল

15

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

16

২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের প্রতি নুর হোসেন সওদাগরের শ্রদ

17

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

18

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

19

সিদ্ধিরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় বিএনপির দুপক্ষ

20