টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Mar 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ কর্তৃক শতাধিক গরিব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী  পরিষদ মাআসাপ বাংলাদেশ  এর উদ্যোগে ১৯ মার্চ বৃহস্পতিবার ২৯ রমজান বিকাল সাড়ে তিনটায় নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর লাকিবাজার সংগঠনের নির্বাহী কার্যালয়ের সামনে গরিব অসহায় দিনমজুর ও নিন্ম আয়ের শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মায়ের আঁচলের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি লেখক সাংবাদিক হারুল অর রশিদ সাগর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক তিনবারের মেম্বার আহসান উল্লাহ, বিশিষ্ট সমাজসেবক শওকত হোসেন গাজী , কুতুবপুর লাকিবাজার কমিটির সাধারণ সম্পাদক দুলাল বেপারী, মায়ের আঁচলের সাধারণ সম্পাদক ইব্রাহিম তালুকদার রিয়াদ, সদস্য মোঃ সুমন ভূইয়া, মোঃ সলিমুল্লাহ, কবি এমডি সোহেল, মাসুদুর রহমান সোহেল, সমাজসেবক জয়নাল আবদীন মিঠু ,আপেল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্বল্প আয়ের অনেক মানুষ আছেন যারা সংসারের খরচ মেটাতে গিয়ে ঈদের নতুন পোশাক বা প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারেন না। তাদের পাশে সামর্থ্যবানদের দাঁড়ানো উচিত।  মায়ের আঁচল সংগঠনটি এই এই ধরনের কার্যক্রম প্রতি বছরই চালিয়ে আসছে এবং এই ধরনের মানবিক কাজ  অবশ্যই  প্রশংসনীয়।
তিনি আরও বলেন, সন্তানদের পড়াশোনা, চিকিৎসা ও দৈনন্দিন ব্যয়ের চাপের মধ্যে অনেক পরিবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়। তাদের মাঝে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের মাধ্যমে ঈদের আনন্দ কিছুটা হলেও ভাগাভাগি করা সম্ভব।তাই বৃত্তবানদের অনুরোধ করছি এই ধরনের মানবিক  কার্যক্রমে আপনারা পাশে এগিয়ে আসবেন সবসময়। 
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হারুন অর রশিদ সাগর বলেন আমরা পবিত্র রোজার মাসে যেরকম ভাবে খরচ করে ইফতার করি এবং ঈদের মার্কেটিং বা কেনাকাটা করি এইটাকে যদি একটু কমিয়ে কিছু অংশ টাকা বাঁচিয়ে গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেই তাহলে তাদের ঈদ এবং রোজা আরো বেশি সুন্দর এবং প্রাণবন্ত হয় এবং তারাও খুশি থাকে আমরা সবাই খুশি থাকতে পারি। তিনি আরো বলেন মায়ের আঁচলের পক্ষ থেকে প্রতিবছর ব্যক্তিগত উদ্যোগে যতটুকু সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করার জন্য।আপনারা সবাই দোয়া করবেন যাতে প্রতিবছরই এইরকম কার্যক্রম চালিয়ে যেতে পারি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

1

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

2

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

3

ফতুল্লায় জামান মল্লিকের মাদকের রমরমা কারবার: অতিষ্ঠ এলাকাবাস

4

রূপগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

5

দোকানপাট বন্ধে সরকারি সিদ্ধান্তই বহাল

6

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

7

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জান

8

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

9

কাব্যছন্দ'র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

10

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

11

কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত

12

আবৃত্তিশিল্পের বিকাশে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা থাকবে: ডিসি

13

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

14

আজ ৩ দেশে উদ্‌যাপন হচ্ছে ঈদুল ফিতর

15

গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, অভিযানে ১১টি জীবিত ঘোড়া উদ

16

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

17

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

18

প্রশিক্ষিত নারীদের নিয়ে মিথিলা'স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনু

19

না.গঞ্জ সদর উপজেলায় ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এর প্রস্তুতিমূলক

20