টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

সনদ অর্জনের পাশাপাশি মানবিক গুণ চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে:ডিসি মো:রায়হান কবির

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও চারিত্রিক উৎকর্ষ সাধনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা জরুরি বলে মত দিয়েছেন শিক্ষাবিদ ও প্রশাসনের কর্মকর্তারা। এ লক্ষ্যে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজে আয়োজিত হলো মতবিনিময় সভা।
প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়। শিক্ষার্থীদের মানবিক,মানসিকভাবে সুস্থ ও চারিত্রিকভাবে দৃঢ় করে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে। সন্তানের প্রতি খেয়াল রাখা, তাদের কথা শোনা এবং নিয়ম-শৃঙ্খলার চর্চা করানো পরিবার থেকেই শুরু করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে ডিজিটাল আসক্তি ও সামাজিক চাপ শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করছে। এ অবস্থা থেকে উত্তরণে বিদ্যালয়ে কাউন্সেলিং, অভিভাবক সচেতনতা এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রম বাড়ানো প্রয়োজন।
সভার বিশেষ অতিথি নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আলীনূর খান বলেন, একটি শিশু যখন নিরাপদ ও সহায়ক পরিবেশ পায়, তখন তার মেধা ও মনন দুটোই বিকশিত হয়। শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের বন্ধু হয়ে তাদের সমস্যা বোঝা। অভিভাবকদেরও সন্তানের ওপর শুধু একাডেমিক চাপ না দিয়ে তাদের মানসিক বিকাশে মনোযোগ দিতে হবে।
সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুপ কুমার দাস। তিনি বলেন, রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের মানবিক গুণাবলি গঠনে বিশ্বাসী। এ ধরনের মতবিনিময় সভা শিক্ষক-অভিভাবকের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। আমরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে এমন উদ্যোগ অব্যাহত রাখবো।
সভায় প্রতিষ্ঠানের শিক্ষক,  শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন। আলোচনায় শিক্ষার্থীদের পড়াশোনার চাপ, মোবাইল আসক্তি, সময় ব্যবস্থাপনা ও নৈতিক শিক্ষা নিয়ে খোলামেলা আলোচনা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনজীবী ফোরামের উদ্যোগে জিয়ার শাহাদাত বার্ষিকীতে আলোচনা ও মি

1

সদর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নলখালী খালের ২.৫ শতাংশ জায়গা

2

মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি নাসিক প্রশাসক সাখাওয়

3

এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা!

4

তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের বুবলী যুব কল্যাণের পক্ষ থ

5

স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা:ডিসি ম

6

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরে গোলাম ফারুক খোকন এর বিশাল শোডাউন

7

পরিবেশবান্ধব সোনালি আঁশের প্রসারে 'বহুমুখী পাটপণ্য মেলার উদ

8

ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হ

9

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিক

10

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

11

আই.ই.টি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

12

ভিক্টোরিয়া হাসপাতালে মাদক ব্যবসা নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ ট্রা

13

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

14

দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে সম্মাননা পেলেন কাম

15

কাশীপুরে নির্বাচনী আমেজ: ৭ নং ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী

16

৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবলা ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিত

17

ইম্পেরিয়াল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন নারায়ণগঞ্জের সব

18

নারায়ণগঞ্জ এ নাশকতা প্রতিরোধে মাঠে এনায়েত নগর ইউনিয়ন যুবদলে

19

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

20