টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Mar 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি নাসিক প্রশাসক সাখাওয়াতের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলী

যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)। দিবসটি উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক সাখাওয়াত হোসেন খান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে চাষাঢ়া বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রশাসক মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের স্মরণে কিছুক্ষণ নিরবতা পালন করেন।
​পুষ্পস্তবক অর্পণকালে নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খানের সাথে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের সচিব এবং সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজয়স্তম্ভে শ্রদ্ধা জানানো শেষে তারা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
​শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন:
​"আজ আমাদের গৌরবের দিন। যে বীর সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি, তাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাওয়াই আমাদের প্রধান লক্ষ্য। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন একটি পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে অঙ্গীকারবদ্ধ। স্বাধীনতার এই চেতনাকে বুকে ধারণ করে আমরা জনসেবা নিশ্চিত করতে চাই।
এসময়ে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নূর কুতুব উল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, সমাজকল্যাণ কর্মকর্তা এ কে এম ফরিদুল মিরাজ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হেমায়েত উদ্দিন, পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ

1

আবাসিক গভীর নলকূপের ওপর কর বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সংবাদ

2

৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবলা ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিত

3

ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের

4

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা চ

5

নারায়ণগঞ্জ কাঁপাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’!

6

বাংলা নববর্ষ কোনো ধর্মীয় উৎসব নয়, এটি সকল বাঙালীর উৎসব: এস এ

7

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

8

না.গঞ্জ সদর উপজেলায় ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এর প্রস্তুতিমূলক

9

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

10

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

11

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

12

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

13

সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্

14

দেওভোগ পশ্চিম নগরে মসজিদের জমি দখলকারীর বিরুদ্ধে সংবাদ সম্মে

15

শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু

16

ভোগান্তি লাঘবে আমরা ফুটপাত দখলমুক্ত করব- আশা

17

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

18

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের বি

19

শহীদ জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি – এড.সাখাও

20