টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

আই.ই.টি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
 আজ  ০৮ এপ্রিল ২০২৬ ইং, রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় নারায়ণগঞ্জ ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট (আই.ই.টি) সরকারি উচ্চ বিদ্যালয় বিদ্যালয় এর আয়োজনে উক্ত স্কুলের মাঠ প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৬ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি আলীনুর খান এবং নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আতিকুর রহমান। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট (আই.ই.টি) সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)বিদ্যুৎ বরণ সাহা। এই সময় স্কুলের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির স্কুলে প্রবেশ করলে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন শিক্ষক ও শিক্ষার্থীরা।এরপর প্রধান অতিথি উপস্থিত সবাইকে নিয়ে বেলুন ও পায়রা ওরান।  এরপর প্যারেড ও জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা  হয়। জেলা প্রশাসক  মোঃ রায়হান কবির শিক্ষার্থীদের  বিভিন্ন খেলা উপভোগ করেন। একটি আনন্দ মুখর পরিবেশে ক্রীড়া  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, আমি নারায়ণগঞ্জ ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট (আই.ই.টি) সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৬ অনুষ্ঠানে এসে খুবই আনন্দিত হয়েছি। খেলাধুলা আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে, আমি আশা করি, আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও বড় বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের প্রমাণ করবে।
তিনি আরও বলেন, "পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দাও। এতে করে তোমরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবে।তোমরা  সবসময় নিজের লক্ষ্যে অটুট থাকবে এবং সততার সাথে এগিয়ে যাবে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎স্বাধীনতা দিবসে জেলা বিএনপির র‍্যালী ও বিজয়স্তম্ভে শ্রদ্ধা

1

কাব্যছন্দ'র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

2

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

3

শিক্ষার্থীরাই আগামীর দেশ গড়ার কারিগর – মামুন মাহমুদ

4

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

5

গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, অভিযানে ১১টি জীবিত ঘোড়া উদ

6

স্বর্ণের দাম আরও কমল

7

রূপগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

8

আল-ইত্তেহাদের ব্যতিক্রমী উদ্যোগ, কাশীপুরে ঘরে ঘরে পৌঁছালো ঈদ

9

শুক্কুর মাহমুদ জুয়েল এর "তুমি যদি না আসো" কাব্যগ্রন্থ'র পাঠ

10

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

11

‎মহান স্বাধীনতা দিবসে রাকিবুল ইসলামের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

12

বয়লার মুরগি নিয়ে বয়লারবাজি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

13

মর্গ্যান গার্লস স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক

14

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

15

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

16

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে আজ

17

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জান

18

সাব্বির আহমেদ শহিদের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছ

19

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

20