টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Mar 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

‎মহান স্বাধীনতা দিবসে রাকিবুল ইসলামের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন সবসময়ই দুঃস্থ ও অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে” এমন প্রত্যয় ব্যক্ত করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব। ‎মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। 


‎‎বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে শহরের চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণ ও বন্দর ২৭নং ওয়ার্ডের গুলদাসেরবাগে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের জন্য দিনব্যাপী এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
‎‎পরিদর্শনকালে রাকিবুল ইসলাম রাকিব বলেন, “মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন শুরু থেকেই সমাজের সুবিধাবঞ্চিত, দুঃস্থ ও অসহায় মানুষের পাশে রয়েছে। আমরা শুধু বিশেষ দিবসেই নয়, সারা বছরজুড়েই মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
‎‎তিনি আরও জানান, এই মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হচ্ছে, যা তাদের জন্য একটি বড় সহায়তা। ‎‎নারায়ণগঞ্জ শহর ও বন্দরে ফ্রী মেডিক্যাল ক্যাম্পে বিপুল সংখ্যক দুঃস্থ ও অসহায় মানুষ ফ্রী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ গ্রহণ করেন।
‎‎এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক, সাজ্জাদ হোসেন কমল, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন, কামরুল ইসলাম রনি, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, মাহফুজুর রহমান ফয়সাল, যুবদল নেতা ইমরান কাউসার, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর, সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক শিকদার, ছাত্রদল নেতা সাগর, ইসমাইল হোসেন অপুসহ বিএনপি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

1

শিক্ষার্থীরাই আগামীর দেশ গড়ার কারিগর – মামুন মাহমুদ

2

জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ডিসি

3

নারায়ণগঞ্জ সহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

4

মেডিকেল ক্যাম্প নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানালেন সাংসদ কা

5

জাহাঙ্গীর হত্যা: খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

6

দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে সম্মাননা পেলেন কাম

7

লুটেরাদের হাত থেকে ইসলামী ব্যাংক রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল

8

দেখা গেছে পবিত্র আশুরা ২৬ জুন

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

জেলা প্রশাসনের উদ্যোগে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে ব

11

অনৈতিকতামুক্ত সমাজ গড়তে আদর্শনগরে আল-ফাতাহ পরিষদের বিশাল সমা

12

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন সাব্বির আহমে

13

অনেকেই এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে সরকার বিব্রত হয়: প্র

14

আল আরিফের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা, ‘ঈদ মোবা

15

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

16

শহরের গুরুত্বপূর্ণ সকল সড়ক হকারদের কাছে জিম্মি - এড. টিপু

17

গনশুনানিতেই অভিযোগের সমাধানের আশ্বাস ডিসির

18

ডিসি ও এসপির কঠোর তদারকিতে শান্তিপূর্ণ ঈদ উদযাপন

19

জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচন

20