প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 27, 2026 ইং
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আব্দুল খালেক টিপুর নেতৃত্বে বর্ণাঢ্য শোডাউন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের বর্ণাঢ্য শোডাউন ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ফতুল্লা থানা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল খালেক টিপুর নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে মিছিল ও শোডাউনে অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। এ সময় নেতাকর্মীরা সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তির পরিচয় তুলে ধরেন।
আফজাল কবিরের নেতৃত্বে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোডাউনটি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
এই সময় উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন যুবদলের সি. যুগ্ম সম্পাদক মাকসুদ মাসুম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
© সকল কিছুর স্বত্বাধিকার | টাইমস নারায়ণগঞ্জ