
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমগ্র গোগনগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোগরগর ইউনিয়ন যুবদল নেতা ইবনে আল কাওসার।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এক বিবৃতির মাধ্যমে তিনি নারায়ণগঞ্জের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষকে এই অভিনন্দন জানান।
বিবৃতির শেষাংশে তিনি জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক সাফল্য ও সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং স্থানীয় সব স্তরের নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।
“দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ এক নতুন দিনের পানে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে বেগবান করতে গোগনগরের মাটিতে যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা হবে।