
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমগ্র নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সদর থানা যুবদল নেতা শিকদার বাপ্পী চিশতী।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এক বিবৃতির মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের পক্ষ থেকে তিনি নারায়ণগঞ্জের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষকে এই অভিনন্দন জানান।
বিবৃতির শেষাংশে তিনি জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক সাফল্য ও সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং স্থানীয় সব স্তরের নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।
শিকদার বাপ্পী চিশতী বলেন, “দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ এক নতুন দিনের পানে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে বেগবান করতে নারায়ণগঞ্জের মাটিতে যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা হবে। আগামী দিনে দলের সব নির্দেশনা বাস্তবায়নে মহানগর যুবদলের নেতা মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে আমরা রাজপথে ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকব।”