
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২সেপ্টেম্বর ২০২৬) খানপুর হাসপাতালের সামনে থেকে মিছিল শুরু হয়। কর্মসূচিতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দেশের স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার আহ্বান জানান।
চাষাড়া চত্বরে সমাবেশে “পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে” স্লোগান এবং “সমাবেশ বক্তারা বক্তব্য রাখেন।নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক সজল ও সদস্য সচিব সাহেদের নেতৃত্বে মহানগর যুবদল আওতাধীন সকল নেতাকর্মীরা ও উপস্থিত ছিলেন।