
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসাসেবা সহজতর করার লক্ষ্যে ইনসুলিন সিরিঞ্জ বিতরণ করেছে 'আমরা জুলাই যোদ্ধা' নারায়ণগঞ্জ জেলা কমিটি।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিনামূল্যে এসব ইনসুলিন সিরিঞ্জ হস্তান্তর করা হয়।
ইনসুলিন সিরিঞ্জ বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এসএম সাখাওয়াত হোসেন।
এসময় আমরা জুলাই যোদ্ধা জেলা কমিটির নেতৃবৃন্দ জানান, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে জনকল্যাণমূলক ও মানবিক কাজে আত্মনিয়োগ করাই তাদের মূল লক্ষ্য।
সিরিঞ্জ বিতরণকালে ভিক্টোরিয়া হাসপাতালের দায়িত্বরত আবাসিক চিকিৎসক ডা.নাজমুল বলেন, আমরা জুলাই যোদ্ধাদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানাই এবং সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এভাবে রোগীদের পাশে এগিয়ে আসার আহ্বান জানাই।
এ সময় সিরিঞ্জ বিতরণে উপস্থিত ছিলেন, আমরা জুলাই যোদ্ধা নারায়ণগঞ্জ জেলার সিনিয়র যুগ্ন আহবায়ক দিলশাদ আফরিন যুগ্ম আহবায়ক জহির আহমেদ সোহেল। জুলাই শহীদ পরিবার সোসাইটি নারায়ণগঞ্জের আহ্বায়ক মো: আবুল বাসার অনিক,সুমন, সাগর, মো: সুমন সহ জুলাই নিহত পরিবারের সদস্য ও আহত সদস্যবৃন্দরা।