
নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন বক্তাবলী রাধানগরের বাবুর ক্রয়কৃত জমি একই এলাকার ফজলুল করিমের ছেলে রফিকের বিরুদ্ধে জায়গা জোরজবস্তি ভাবে দখলের অভিযোগ উঠেছে।
বুধবার ১৬ ই সেপ্টেম্বর এ গণমাধ্যমের কাছে এ অভিযোগ করে বাবু।
তিনি জানান, চর বক্তাবলীর ১৭২ নং মৌজার ১৩.৫৮ শতাংশ সিএস ৮২৮৫ এসএ ৬৮২০ আর এস ১৪৭২৬ জমি দুই দাগে রফিক ১৩.৫৮ শতাংশ দুলাল, ওছমান, মতিন গাজি এবং সার্ভেয়ার শাকিলের সামনে বুজিয়ে দেয়। জমিটি রফিকের বড় ভাই ইসমাইলের স্ত্রী কহিনুর বেগমের কাছ থেকে ১১/০৩/২৬ সনে সাব রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রিকৃত ২৫০৪নং একখন্ডা পাওয়ার অফ এ্যাটর্নী বলে আমার কাছে বিক্রি করে। রফিক রাধানগর এলাকার ফজলুল করিমের ছেলে।
আমি রফিকের বড় ভাই ইসমাইল এর স্ত্রী কহিনুর বেগমের কাছ থেকে ক্রয়কৃত জমির মালিক।
এখানে স্কেচ ও দলিলে রফিকের স্বাক্ষর থাকলেও রফিকের একটি দোকান ও ঘরের কিছু অংশ আমার জায়গায় রয়ে গেছে। আমি জায়গা ক্রয় করার পরে রফিক বলে এই জায়গা থেকে দোকান এবং ঘরের কিছু আংশ সরিয়ে দিয়ে জায়গা বুঝিয়ে দেবে। কিন্তু এখনো পর্যন্ত রফিক কিছুই করেনি।
এ বিষয়ে বাবু সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তার জায়গা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।