
নারায়ণগঞ্জ জেলার সকল থানা এলাকায় পরিচালিত বিশেষ পুলিশি অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের কঠোর নির্দেশনায় ১৫-৯-২৬ ইং মঙ্গলবার দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার ৭টি থানা ও জেলা গোয়েন্দা শাখা ডিবি এ অভিযান পরিচালনা করে।
নারায়ণগঞ্জ সদর থানায় ৫০ গ্রাম গাঁজাসহ ৭ জন মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন এবং অন্যান্য আইনে ৪ জনসহ মোট ১৩ জন।
ফতুল্লা মডেল থানায় ১০ জন মাদকসেবী।
সিদ্ধিরগঞ্জ থানায়১২ জন মাদকসেবী, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ১ জন এবং অন্যান্য আইনে ২ জনসহ মোট ১৫ জন।
বন্দর থানায় ৩০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ২ জন মাদকসেবী, নিষিদ্ধ সংগঠনের ২ জন এবং অন্যান্য আইনে ৩ জনসহ মোট ৮ জন।
রূপগঞ্জ থানায় ৩ জন মাদকসেবী, নিষিদ্ধ সংগঠনের ১ জন ও অন্যান্য আইনে ১ জনসহ মোট ৬ জন।
সোনারগাঁও থানায় ৭ জন মাদকসেবী, মাদক মামলায় ১ জন, নিষিদ্ধ সংগঠনের ২ জন ও অন্যান্য আইনে ৪ জনসহ মোট ১৪ জন।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ১০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ১ জন এবং অন্যান্য আইনে ১ জনসহ মোট ৩ জন।
সর্বমোট অভিযানে ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, আমি নারায়ণগঞ্জে পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকেই অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে অব্যাহত অভিযান চালিয়ে যাচ্ছি। জেলা বাসির সার্বিক সহযোগিতা ও তথ্য প্রদানের কারণে আমরা ব্যাপক সফলতা পাচ্ছি।
তিনি আরও বলেন, সকল প্রকার অপরাধ কমিয়ে এনে নারায়ণগঞ্জকে একটি শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।