আজকের টাইমস নারায়ণগঞ্জ সংবাদ
টাইমস নারায়ণগঞ্জ ডেস্ক
প্রকাশ : May 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

সৌদিতে চাঁদ দেখা গেছে, জানা গেল ঈদ কবে

সৌদিতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৬ জুন (জিলহজ মাসের ১০ তারিখ) দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। দেশটির সুপ্রিম কাউন্সিল জানিয়েছে, মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, ২৮ মে থেকেই জিলহজ মাস শুরু হতে যাচ্ছে।
গালফ নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ২৮ মে জিলহজ মাস শুরুর মধ্য দিয়ে এই বছরের পবিত্র হজ মৌসুম শুরু হতে যাচ্ছে। জিলহজ মাসের ১০ তারিখকেই ঈদুল আজহার প্রথম দিন হিসেবে চিহ্নিত করা হয়।
মঙ্গলবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে সৌদি আরবে বুধবার (২৮ মে) জিলহজ মাস শুরু হবে। এ মাসের ১০ তারিখ অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডারের ৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।
হজ শুরু হয় প্রতি বছর জিলহজ মাসের ৮ তারিখ এবং চলে ১৩ তারিখ পর্যন্ত। যেহেতু আজ ২৭ মে চাঁদ দেখা গেছে, ফলে আগামীকাল ২৮ মে হবে জিলহজ মাসের ১ তারিখ। হজ পালিত হবে ৮-১৩ জিলহজ অর্থাৎ ৪ জুন থেকে ৯ জুন পর্যন্ত। আর ঈদুল আজহা অনুষ্ঠিত হবে শুক্রবার, ৬ জুন।
এদিকে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে, তা জানা যাবে আগামীকাল। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য এদিন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ঈদ হতে পারে ৭ অথবা ৮ জুন।
উল্লেখ্য, সাধারণত সৌদি আরবে ঈদ উদ্‌যাপনের একদিন পরই বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে উদ্‌যাপন করা হয়। এবার সৌদি আরবে ৬ জুন ঈদুল আজহার তারিখ নির্ধারিত হয়েছে। ফলে বাংলাদেশে ঈদ হতে পারে ৭ জুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্রবার বিভিন্ন মসজিদে তারেক রহমানে ৩১দফার লিফলেট বিতরন করল

1

কেন্দ্রীয় ঈদগা‌হের সংস্কার কাজ প‌রিদর্শনে জেলা প্রশাসক

2

সোনারগাঁ থানা নির্বাচন পরিচালনা কমিটি গঠন সম্পন্ন

3

বার নির্বাচনে রেজা-গালিব পরিষদের মনোনয়ন পত্র জমা

4

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে খেলাফত মজলিসের গণসমাবেশ

5

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোনারগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের

6

প্রচারনায় ব্যস্ত সময় পার করছে হুমায়ুন-আনোয়ার প্যানেলের প্রার

7

ড. ইউনূসকে শেষ পর্যন্ত থাকতে হবে, জনগণ আপনাকে চায়-সেলিম প্রধ

8

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আলোচনা ও দোয়ায়, আনন্দ র‍্যালি নি

9

৫ দফা দাবিতে নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের মানববন্ধন

10

বিকেএমইএর নবনির্বাচিত সভাপতি মো:হাতেমকে রাসেল গার্মেন্টসের এ

11

জালকুড়িতে সড়ক দুর্ঘটনায় এক নারীর পা বিচ্ছিন্ন

12

মায়ের আঁচল সংগঠনের উপদেষ্টা আঃ রহিম এর স্মরণ সভা

13

সততা ও নিষ্ঠা ব্যবসার মূলধন -মুহাম্মদ শহীদুল ইসলাম

14

সড়ক দুর্ঘটনাকে শূন্যের কোঠায় আনার লক্ষ্যে পেশাদার গাড়ী চা

15

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত

16

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন

17

সাংবাদিক শিপন আহমেদের মৃত্যুতে টাইমস নারায়ণগঞ্জ পরিবারের গভী

18

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

19

সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

20